মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১৯ পূর্বাহ্ন | ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মাদক নির্মূলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া

  • হালনাগাদ সময় : ১২:০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এ তথ্য জানান। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ জানান, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর প্রয়োগ বাড়ানোর প্রস্তাব করেন। হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ভয়াবহতা রোধে সামাজিক বিপ্লব প্রয়োজন; এটি কেবল একক কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, বরং সমন্বিত জাতীয় প্রচেষ্টা।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে দ্রুত আর্থিক বরাদ্দ নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়া বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত রুটগুলোতে নজরদারি ও অভিযান জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

15 November 2026

সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাদক নির্মূলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া

হালনাগাদ সময় : ১২:০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬