মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৫ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ভয়কর বায়ুদূষণ ও বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান

  • হালনাগাদ সময় : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণ কমাতে ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় পোড়ানো বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে পাঞ্জাব সরকার। এ জন্য ৬৭টি দ্রুত সাড়াদানকারী দল গঠন করা হয়েছে। এসব দলে রয়েছেন ৭৫০ জন কর্মকর্তা।

শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে মাত্র ২৪ ঘণ্টায় পাঞ্জাজুড়ে জমিতে আগুন লাগানোর ৬৭৯টি খবর পাওয়া যায়। এর মধ্যে ৬৫০টি আগুন নেভানোর দাবি করেছে কর্তৃপক্ষ। খবর পাওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে দলগুলো।

ধানের খড় পোড়ালে প্রতি একর জমির জন্য কৃষকদের ১৫ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করা হচ্ছে। জরিমানা না দিলে কারাদণ্ডও হতে পারে। পাশাপাশি খড় না পুড়িয়ে জমি পরিষ্কারের জন্য কৃষকদের ১০ হাজারের বেশি ভর্তুকির কৃষিযন্ত্র দেওয়া হয়েছে। এর ৬০ শতাংশ খরচ দিচ্ছে সরকার।

তবে নতুন উদ্যোগের পরও লাহোরে বায়ুদূষণ ও ধোঁয়াশার প্রভাব রয়েছে। শহরের বিভিন্ন হাসপাতালে শ্বাসকষ্ট, গলা ও চোখের সমস্যায় আক্রান্ত রোগী আসছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট

15 November 2026

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভয়কর বায়ুদূষণ ও বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান

হালনাগাদ সময় : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬