মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৬ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  • হালনাগাদ সময় : ১২:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার বিজিবির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর, কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

15 November 2026

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোয় গ্রেপ্তার হওয়া ব্যক্তির মুক্তি, আদালতের পর্যবেক্ষণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

হালনাগাদ সময় : ১২:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬