মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৬ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

  • হালনাগাদ সময় : ০১:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাঙামাটি শহরের জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসের ফটকে রাতের আঁধারে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানের ফটকে তালা দেখতে পান।

এ ঘটনার দায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা। অন্যদিকে, এ খবর ছড়িয়ে পড়ার পর শহরে মহড়া শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলিয়ে দেওয়া তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন তাঁরা।

জানা গেছে, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার দায় স্বীকার করেন। নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়নের কথা ওই পোস্টে জানানো হয়।

সকালে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলতে দেখা যায়। প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিরা জানান, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা এসে ফটকে তালা লাগিয়ে দিয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত ছিলেন না। জেলা জজ আদালতের ফটকেও তালা ঝুলিয়ে দেওয়া হয়, যা পরে আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে কর্মচারীরা খুলে ফেলেন।

এদিকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলানোর খবর ছড়িয়ে পড়লে রাঙামাটি শহরে সক্রিয় হয়ে ওঠেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতা ওমর মুরশেদের নেতৃত্বে তাঁরা শহরের বিভিন্ন এলাকায় মহড়া দেন এবং হাতুড়ি দিয়ে তালা ভেঙে ফেলেন। নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে বলে তাঁরা ঘোষণা দেন।

এ ঘটনায় রাঙামাটি শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আদালতসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জসীম উদ্দীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ ধরনের প্রচারণা শুরু হয়। পুলিশ সংশ্লিষ্ট একাধিক সরকারি কার্যালয়ে গিয়ে তালা খোলা অবস্থায় পেয়েছে এবং বর্তমানে সব অফিসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

হালনাগাদ সময় : ০১:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬