মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৫ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

  • হালনাগাদ সময় : ০১:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নওগাঁ শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গাবতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাস দুটি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

হালনাগাদ সময় : ০১:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬