মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৫ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজশাহীর আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • হালনাগাদ সময় : ০১:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজশাহী নগরের একটি আবাসিক হোটেল থেকে বুলবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার রাত ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর এলাকার আল নূর গেস্ট হাউস আবাসিক-২-এর একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, বুলবুল হোসেনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। সোমবার বিকেল ৩টা থেকে তাঁর কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খبر পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।

রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, বুলবুল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসার কাজে শহরে এসে তিনি মাঝে মাঝেই এই হোটেলে অবস্থান করতেন। প্রাথমিকভাবে অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এসেছেন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীর আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হালনাগাদ সময় : ০১:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬