মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২১ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাসপোর্ট করতে গেলেন, এবার আসল পরীক্ষা শুরু: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • হালনাগাদ সময় : ১২:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পাসপোর্ট সেবায় দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির দুষ্টচক্র ভাঙতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পেশ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই প্রসঙ্গগুলো তুলে ধরেন। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

‘পাসপোর্ট করতে গেলেন। অনলাইনে আবেদন করলেন, সরকারি ফি জমা দিলেন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে হাজির হলেন। এবার শুরু হলো আসল পরীক্ষা। জন্মতারিখে গরমিল, নামের বানানে সমস্যা, এ কাগজ ঠিক নেই, ওই কাগজ আবার আনতে হবে। মনে হবে, পাসপোর্ট করতে আসেননি, নিজের পরিচয় প্রমাণের জন্য গবেষণাপত্র জমা দিতে এসেছেন!

অথচ অফিসের বাইরে আরেক ব্যবস্থা। জন্মতারিখ সংশোধন, আটকে থাকা আবেদন কিংবা দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য সেখানে আলাদা ‘চ্যানেল’। সরকারি ফির বাইরে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার নজির রয়েছে। টাকা দিলেই কাজ এগিয়ে দেওয়ার ব্যবস্থা! একই মানুষ, একই কাগজপত্র। সরকারি কাউন্টারে সমস্যা, দালালের কাছে সমাধান। কাগজের সমস্যাটা তাহলে আসলে কোথায়?

২০২৬ সালের জুনে প্রকাশিত টিআইবির জাতীয় খানা জরিপে দেখা যায়, পাসপোর্ট সেবা নেওয়া ৭৬.৬ শতাংশ পরিবার ঘুস দেওয়ার অভিজ্ঞতা জানিয়েছে। আর ৮৪.৪ শতাংশ কোনো না কোনো দুর্নীতির অভিজ্ঞতার কথা বলেছে। একই জরিপে সব সেবা খাত মিলিয়ে বছরে আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি টাকা ঘুস লেনদেনের হিসাব উঠে এসেছে।

গ্রামের একজন তরুণ বিদেশে যাওয়ার জন্য জমি বন্ধক রাখেন, ধারদেনা করেন। পাসপোর্টের সরকারি ফি জোগাড় করতেই তার কষ্ট হয়। এর মধ্যে অতিরিক্ত টাকা দেওয়ার পরিস্থিতি তৈরি হলে সেই চাপটা কতটা, তা শহরের শীতাতপনিয়ন্ত্রিত অফিসে বসে বোঝা কঠিন। অথচ সরকারি সেবা পাওয়ার জন্য কারো পরিচয় কিংবা দালালের প্রয়োজন হওয়ার কথা নয়।

এ সমস্যার সমাধানে শুধু অভিযান চালালেই হবে না। প্রতিটি পাসপোর্ট অফিসে সরকারি ফি, সেবার সময়সীমা ও অভিযোগ নিষ্পত্তির তথ্য প্রকাশ করতে হবে। আবেদন আটকে থাকলে লিখিত কারণ জানাতে হবে। ঘুসের অভিযোগের স্বাধীন তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সরকারের কাছে প্রশ্ন, পাসপোর্টসেবায় এই দীর্ঘদিনের দুর্নীতি বন্ধে নির্দিষ্ট কর্মপরিকল্পনা কী? কত দিনের মধ্যে কী পরিবর্তন আসবে, তার পরিমাপযোগ্য লক্ষ্য ও অগ্রগতি জনগণের সামনে প্রকাশ করা হোক। কারণ ডিজিটাল বাংলাদেশের পর নাগরিকেরা এখন এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে পাসপোর্টের আবেদন করতে ইন্টারনেট লাগবে, কিন্তু কাজ শেষ করতে দালাল লাগবে না।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাসপোর্ট করতে গেলেন, এবার আসল পরীক্ষা শুরু: নাসীরুদ্দীন পাটওয়ারী

হালনাগাদ সময় : ১২:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬