মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন: বাংলাদেশের সঙ্গে চূড়ান্ত চুক্তির সম্ভাবনা

  • হালনাগাদ সময় : ০১:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সহ বিশ্বের প্রায় ১২০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর সেবার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আজ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং চূড়ান্ত হজ চুক্তিতে স্বাক্ষর করবেন। এই প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের আধুনিক হজ সেবা ও স্মার্ট সমাধান প্রদর্শন করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন: বাংলাদেশের সঙ্গে চূড়ান্ত চুক্তির সম্ভাবনা

হালনাগাদ সময় : ০১:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬