মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত

  • হালনাগাদ সময় : ০১:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ সোমবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ধর্মীয় উৎসবের কারণে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বেনাপোল বন্দর দিয়েও আজ কোনো পণ্য খালাস বা পরিবহন হচ্ছে না।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক রুহুল আমিন জানান, পণ্য পরিবহন বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য দাপ্তরিক কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয় এবং তিন হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন সরকারের প্রায় ১০ কোটি টাকার রাজস্ব আয় ব্যাহত হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত

হালনাগাদ সময় : ০১:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬