মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রতিটি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’ নির্মাণের নির্দেশ

  • হালনাগাদ সময় : ০১:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের অবদানকে স্বীকৃতি দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে ওই সড়কে সামাজিক বনায়নের আওতায় অন্তত এক হাজার গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এই বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৫০ শতাংশ গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে এবং বাকি ৫০ শতাংশ ইউনিয়ন পরিষদের তহবিলে জমা থাকবে।

এর আগে শনিবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। গ্রামীণ আইনশৃঙ্খলার অতন্দ্র প্রহরীদের কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রতিটি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’ নির্মাণের নির্দেশ

হালনাগাদ সময় : ০১:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬