মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

  • হালনাগাদ সময় : ০১:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি খোলাসা করেছেন। দীর্ঘদিন ধরে তার শারীরিক পরিবর্তন নিয়ে চলা আলোচনার প্রেক্ষিতে তিনি জানান, প্রয়াত মা শ্রীদেবীর সঙ্গে তার অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়ে হওয়া কথোপকথনের স্মৃতি এখনো অম্লান।

অভিনেত্রী জানান, শুরুতে শ্রীদেবী চাইতেন না মেয়ে তার মতো অভিনয় জগতে আসুক। তবে জাহ্নবীর অদম্য ইচ্ছার কাছে শেষ পর্যন্ত হার মানেন কিংবদন্তি এই অভিনেত্রী। মজার ছলে জাহ্নবী বলেন, ‘আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় মায়ের মনে হয়েছিল, আমার মধ্যে অভিনয়ের সম্ভাবনা রয়েছে।’

জাহ্নবী আরও জানান, তার মা নিজেও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন, যা তাদের পরিবারের সৌন্দর্যচর্চার অভিজ্ঞতার অংশ। উল্লেখ্য, ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া জাহ্নবী তার মায়ের মৃত্যুর শোক কাটিয়ে অভিনয় জগতে নিজের অবস্থান শক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

হালনাগাদ সময় : ০১:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬