মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়কে বড় পশ্চাদপসরণ বলছেন ট্রাম্প

  • হালনাগাদ সময় : ০১:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের ভরাডুবিকে মার্কিন ইতিহাসের একটি বড় পশ্চাদপসরণ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দলের এই বিপর্যয়ের পরও তিনি ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

গত মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেছে। এমনকি রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও তারা বড় ধরনের ধাক্কা খেয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই ফলাফলের মাধ্যমে যুক্তরাষ্ট্র বহু বছর পিছিয়ে গেছে। তিনি আরও দাবি করেন, তার আমলে যে শেয়ার বাজার সমৃদ্ধ হয়েছিল, ভোটের পর সেটিও লোকসানের মুখে পড়েছে।

নির্বাচনী ধাক্কা সামলাতে ট্রাম্প ইতিমধ্যে কট্টরপন্থি উপদেষ্টা স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন। এদিকে, কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার পর ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়কে বড় পশ্চাদপসরণ বলছেন ট্রাম্প

হালনাগাদ সময় : ০১:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬