মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাভারে চলন্ত বাসে অগ্নিসংযোগ: নাশকতার আশঙ্কা

  • হালনাগাদ সময় : ০১:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহন ও পোশাক শ্রমিকবাহী দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় একটি পোশাক শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এরপর ভোর ৪টার দিকে বলিয়াপুর এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারের সামনে ইতিহাস পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাভারে চলন্ত বাসে অগ্নিসংযোগ: নাশকতার আশঙ্কা

হালনাগাদ সময় : ০১:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬