মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গুলশানে গাড়িতে হামলার শিকার হয়েছেন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিত্রনায়িকা পরীমনির

  • হালনাগাদ সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী।

অনুষ্ঠানের শুটিং স্টল ভাঙচুরের অভিযোগ করে পরীমনি প্রশ্ন তোলেন, এসব ভাঙচুরের দায় কে নেবে? অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা হেনস্তার শিকার হলে এর দায়িত্বই বা কে নেবে? শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চললেও রোববার ছিল এর শেষ দিন।

এ বিষয়ে গুলশান থানার ওসি জায়েদ নূর বলেন, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পরীমনি নিরাপদে চলে গেছেন। এরপরে আর কোনো ঝামেলা হয়নি এবং ভাঙচুরের কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের জানা নেই। তিনি সুস্থভাবেই ফিরে গেছেন।

ফেসবুক লাইভে পরীমনি দাবি করেন, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। অনুষ্ঠানে তার পরিবেশনার নির্ধারিত সময়ে তাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি, যদিও দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। তিনি আরও বলেন, অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন এবং কারো কোনো ক্ষোভ থাকলে তা সরাসরি আলোচনা করা উচিত ছিল।

গাড়িতে হামলার কারণে তিনি থানায় ফোন করতে বাধ্য হন জানিয়ে বলেন, গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও অতিরিক্ত পুলিশ কল করতে হয়েছে। এই পরিস্থিতির জন্য দায়ীদের তীব্র সমালোচনা করে তিনি একে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন এবং দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গুলশানে গাড়িতে হামলার শিকার হয়েছেন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিত্রনায়িকা পরীমনির

হালনাগাদ সময় : ১০:০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬