মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, বিতর্কিত আচরণে নতুন আলোচনা

  • হালনাগাদ সময় : ১০:০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

রাজধানীর একটি ফ্যাশন শোতে সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঢালিউড চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন এই অভিনেত্রী। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শো-তে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাته জানা যায়, অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ করে উপস্থিত সাংবাদিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে সাংবাদিকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন অভিনেত্রী।

এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে তাঁর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি।

ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরীমনির এমন আচরণ এবং সাংবাদিকদের স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এদিকে, ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে ফ্যাশন শোতে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তাঁর গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেছিলেন উপস্থিত সাংবাদিকরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তাঁর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে রাতের আঁধারে আদালতসহ সরকারি প্রতিষ্ঠানে তালা, ছাত্রদলের মহড়া

10 November 2026

রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আসবাবপত্র ভস্মীভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, বিতর্কিত আচরণে নতুন আলোচনা

হালনাগাদ সময় : ১০:০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬