মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে ‘নতুন বাংলাদেশ’র অগ্রযাত্রার বার্তা দেবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা বিশ্বমঞ্চে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শনিবার সকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত দিন-তারিখ নির্ধারিত হয়নি, তবে এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান বিভিন্ন সমস্যা থাকলেও আলোচনার পথ সবসময় উন্মুক্ত। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের লক্ষ্য।

জ্বালানি খাতের অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, বিগত সময়ে জ্বালানি খাতে যেভাবে নজিরবিহীন দুর্নীতি করা হয়েছে, তা কল্পনা করাও কঠিন। বর্তমান সরকার এই খাতের সংকট সমাধানে অত্যন্ত আন্তরিক এবং প্রধানমন্ত্রী নিজে জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে এবং জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো নিরাপত্তা জোটে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে অনেক দেশই একাধিক জোটে অংশ নিচ্ছে। এছাড়া আমেরিকা থেকে বোয়িং কেনা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, কোনো চাপের মুখে নয় বরং অভ্যন্তরীণ চাহিদার ভিত্তিতেই এগুলো কেনা হচ্ছে এবং প্রয়োজনে আরও কেনা হবে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে শ্রমশক্তি রপ্তানিতে যে স্থবিরতা তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা ভেঙে দিতে সক্ষম হয়েছে। এখন থেকে পর্যায়ক্রমে স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। মতবিনিময় সভায় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএইচবিএফসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মেহের সুলতানার যোগদান

05 September 2026

৫ আগস্টের কৃতিত্ব নিয়ে বিএনপির অস্বস্তি: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাতিসংঘে ‘নতুন বাংলাদেশ’র অগ্রযাত্রার বার্তা দেবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬